Awareness Raising

Our aim is to ensure good governance by strengthening the country’s human rights situation. Educating people about their fundamental rights and making them aware of the remedies available to remove obstacles to the enjoyment of these rights. BHRF works to ensure the rights of women, children and adolescents and backward communities for justice, equity and free implementation of law.

BHRF contributes to policy formulation, advocacy and action research aimed at eradicating poverty and accelerating community mobilized activities to prevent human rights violations, protect victims. Human Rights Student Council is being formed with the students of schools, colleges and universities to form human rights workers. Human rights awareness programmes are regularly conducted at the district upazila level.

 

সচেতনতা কার্যক্রম

আমাদের লক্ষ্য হলো দেশের মানবাধিকার পরিস্থিতি শক্তিশালীকরনের মাধ্যমে সুশাসন নিশ্চিত করা। জনগনকে তাদের মৌলিক অধিকার সম্পর্কে শিক্ষাদান ও এই সকল অধিকার ভোগের প্রতিবন্ধকতা দূরীকরণে যে সকল প্রতিকার রয়েছে সে সম্পর্কে তাদের সচেতন করা। ন্যায় বিচার, ইকুইটি ও আইনের অবাধ বাস্তবায়নের জন্য নারী, শিশু ও কিশোর-কিশোরী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের অধিকার নিশ্চিতকরনে কাজ করছে বিএইচআরএফ। দারিদ্র দূরীকরনের লক্ষ্যে পলিসি, এডভোকেসি ও কর্মগবেষণা তৈরী করা  এবং  মানবাধিকার লংঘন প্রতিরোধে, ভিকটিমদের রক্ষায় কমিউনিটি মবিলাইজড কার্যক্রম ত্বরান্বিত করতে অবদান রাখছে বিএইচআরএফ।  মানবাধিকার কর্মী গঠনের লক্ষ্যে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে হিউম্যান রাইটস্ স্টুডেন্ট কাউন্সিল গঠন করা হচ্ছে। জেলা উপজেলা পর্যায়ে নিয়মিত চলে মানবাধিকার বিষয়ক সচেতনতা কার্যক্রম।