Bangladesh Human Rights Foundation (BHRF) is an advocacy platform to support helpless people who are being neglected and oppressed by different quarters.
BHRF is established on the basis of the Constitution of Bangladesh and Universal Declaration of Human Rights by the United Nations General Assembly.
The organisation commenced its operations on July 23 2009, under the leadership of renowned advocate Elina Khan who has experience in human rights advocacy for over three decades. Members of BHRF board are also experienced as human rights defenders.
The Bangladesh Human Rights Foundation (BHRF) is dedicated to addressing a myriad of societal issues, including women abuse, rape, family violence, family prejudice, landless possesion, illegal detention, torture and death in police custody, social discrimination, insecurity, and administrative irregularities, corruption, and more. The organization tirelessly works towards safeguarding and establishing the rights of marginalized and vulnerable communities, particularly women, children, juveniles involved in minority crimes, and tribal tribes. BHRF consistently provides legal aid and advice, sometimes free of charge and sometimes at a nominal cost. Additionally, the foundation collaborates with various organizations, schools, colleges, and university students to conduct workshops, seminars, and training sessions aimed at raising awareness and providing education on these critical issues.
Since its inception, BHRF has already earned the respect, love and appreciation of the people by providing proper legal assistance to protect the rights of hundreds of helpless poor people, especially the oppressed women and children.
বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) দেশের অসহায়, অবহেলিত, নির্যাতিত মানুষের অধিকার আদায়ে মানবাধিকার ভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে।
বাংলাদেশের সংবিধান ও জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষাণার ভিত্তিতে প্রতিষ্ঠিত ফাউন্ডেশন ২০০৯ সালের ২৩ জুলাই হতে প্রাতিষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু করলেও প্রতিষ্ঠানটির চেয়ারপারসন মানবাধিকার অঙ্গনে সুদীর্ঘ ত্রিশ বছর ও ট্রাষ্টি বোর্ডের সদস্যগণ দীর্ঘদিন ধরে মানবাধিকার বিষয় নিয়ে কাজ করে চলেছে।
বাংলাদেশ হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন- বিএইচআরএফ সমাজের নারী নির্যাতন, ধর্ষণ, পারিবারিক সহিংসতা, পারিবারিক কুসংস্কার, ভূমিহীন স্বত্ব, বে-আইনী আটক, পুলিশ হেফাজতে নির্যাতন ও মৃত্যু, সামাজিক বৈষম্য ও নিরাপত্তাহীনতা এবং প্রশাসনিক অনিয়ম, দুর্নীতি, ইত্যাদি বিষয় প্রতিকারের লক্ষ্যে দরিদ্র-দুঃস্থ, অসহায়, নির্যাতিত, অবহেলিত, পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ করে নারী, শিশু, সংখ্যালঘু অপরাধের সাথে জড়িয়ে পড়া কিশোর-কিশোরী, আদিবাসী উপজাতি সহ সবার অধিকার সংরক্ষণ ও প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিএইচআরএফ নিয়মিত কখনো বিনা খরচায়, কখনো নামমাত্র মূল্য গ্রহণ করে আইনগত সাহায্য এবং আইনগত পরামর্শ দিয়ে আসছে। একই সঙ্গে ওয়ার্কশপ, সেমিনার ও ট্রেনিংয়ের মাধ্যমে প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির কাজ করছে বিভিন্ন সংগঠন, সংস্থা, স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের।
প্রতিষ্ঠার পর থেকে শত শত অসহায় গরীব দুঃখী জনগণ বিশেষ করে নির্যাতিত নারী ও শিশু সমাজ সহ যে কোন অসহায় মানুষের অধিকার রক্ষায় যথাযথ আইনগত সহায়তা প্রদানের মাধ্যমে আর্তমানবতার সেবা করে ইতিমধ্যে মানুষের শ্রদ্ধা, ভালোবাসা ও প্রশংসা অর্জন করেছে।